আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘আল-মায়াদিন’ চ্যানেল গতকাল ঘোষণা করেছে যে, ইরাকের তাকরিত শহরে একটি গাড়ী বোমার বিস্ফোরণে ১৪ জন ইরানি যায়ের (যেয়ারতকারী) শহীদ হয়েছেন।
আল-মায়াদিন হতে প্রচারিত সংবাদে আরো বলা হয়েছে যে, হামলার শিকার ইরানি যায়েরদেরকে বহনকারী ঐ বাসকে উদ্দেশ্য করে ঘটানো এ বিস্ফোরণে অন্তত ৮ জন ইরানি যায়ের আহত হয়েছেন।
কিন্তু ইরানের হজ্ব ও যেয়ারত বিষয়ক অধিদপ্তরের প্রধান জনাব মাসউদ আখাওয়ান ‘রেডিও মায়ারেফে’র মুসলিম বিশ্ব শীর্ষক বিভাগকে দেওয়া এক সাক্ষাতকারে আল-মায়াদিন হতে প্রচারিত ঐ সংবাদকে নাকচ করে জানান : তাকরিতের ঐ ঘটনা সত্য না হলেও সামেররাতে বিস্ফোরণের শিকার হয়েছে ইরানি যায়েররা। সন্ত্রাসী এ হামলায় ৪ জন ইরানি যায়ের শহীদ এবং অপর ৫ জন আহত হয়েছেন।
তিনি গতকাল চালানো ঐ হামলায় ৪ জন ইরানি যায়েরসহ মোট ৬ জন শহীদ হয়েছেন বলে জানান।